শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

খুলনায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলা শুরু বৃহস্পতিবার

খুলনা ব্যুরো / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা খুলনায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হবে। নগরীর শহিদ হাদিস পার্কে এ মেলার উদ্বোধন করবেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থানায় ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষে বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেসব্রিফিং এসকল তথ্য জানান জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার। ব্রিফিং এ জানানো হয় মেলায় ৪৭টি স্টল থাকবে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উম্মুক্ত থাকবে। এছাড়া মেলা উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। ২ জানুয়ারি সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠিত হবে।

প্রেসব্রিফিং-এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেনসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ