শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

খুবিতে গবেষণা প্রকল্পের জন্য দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ

খুলনা ব্যুরো / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যাডভাইজারি কমিটির ১১তম সভা আজ রবিবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের ৭৩টি প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা করে ৬২টি গবেষণা প্রকল্পের বিপরীতে দুই কোটি ১ লাখ ৯০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। এটাই এযাবতকালের গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ।

২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা অনুকূলে প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে এসব প্রকল্পে অনুদান প্রদান করা হয়। এসব গবেষণা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ১-৩ বছর। সভায় কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আশা প্রকাশ করেন ভবিষ্যতে গবেষণা প্রকল্পে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ গবেষকদের গবেষণায় নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে গবেষণায় উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবনার পাশাপাশি দিক-নির্দেশনা দেওয়া হয়। তিনি গবেষণা গবেষকদের গবেষণার সাফল্য কামনা করেন।

এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, গবেষণা কার্যে জড়িত ও আগ্রহী শিক্ষার্থীরা এমন সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ