শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

খাস সম্পত্তি উদ্ধারে ভূমি মন্ত্রণালয়ের সুপারিশ

দর্পণ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

দেশের সব জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস সম্পত্তি চিহ্নিত করে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।

মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জল শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মো. আমিনুল ইসলাম।

বৈঠকে ভাওয়াল রাজ এস্টেটের সম্পত্তি পুনরুদ্ধার কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করা হয়।

যেসব জেলা-উপজেলা ও পৌরসভায় ভূমি অফিসের কার্যক্রম প্রশাসনিক অনুমোদন ছাড়াই চলছে, সেসব ভূমি অফিসকে প্রশাসনিক অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা এবং দুটি উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ