শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

খালেদা জিয়া দেশের যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারবেন: আনিসুল হক

দর্পণ রিপোর্ট / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি )

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের মধ্যে যেকোনো জায়গায় বিশেষায়িত চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার দুপুরে সচিবালয় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, পরিবারের সাজা স্থগিতের সময়সীমা বাড়ানো এবং বিশেষায়িত চিকিৎসার জন্য যে আবেদন, সেটি আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছিল। আমরা যে মতামত দিয়েছি সেটি হলো আগের মতো উনার এই সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের সময়সীমা আরো ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। যে শর্তগুলো আগে ছিল সেগুলো হলো তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। সেই শর্তসাপেক্ষে এটাকে বাড়ানো হয়েছে।

তিনি জানান, আবেদনে তারা একটা কথা লিখেছিলেন বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে, মতামতে বলা হয়েছে দেশের ভেতরে তিনি যদি বিশেষায়িত চিকিৎসা নেন সরকারের তাতে কোনো আপত্তি নেই।

এর আগে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন মুক্তিতে থাকা খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক এসম্পর্কিত নথিতে অনুমোদন দেওয়ার পর সোমবার দুপুরে ওই নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

করোনা মহামারি পরিস্থিতিতে বেগম জিয়ার চিকিৎসা যথাযথভাবে করতে না পারায় তার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ