শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রোগমুক্তিও সুস্থতা কামনায় হাইমচরে দোয়া অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও রোগমুক্তি  কামনায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের পূর্বে হাইমচর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারির উদ্যোগে ৩০জন আলেম ওলামাদের মাধ্যমে কোরআন তেলওয়াত করানো হয়েছে।
গতকাল (১২ জুন সোমবার) হাইমচর উপজেলা বিএনপির উদ্যোগে আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দেশনেত্রীর রোগমুক্তি শারীরিক সুস্থতায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক এর সঞ্চালনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোঃ আলমগীর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতী, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল আখন, প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আব্দুর রশীদ খান, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, ৩ নং আলগী দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, ৬নং চরভৈরবী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক জিতু হাওলাদার প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা যুবলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান আখন, যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান আকাশ, কাজী ভুট্টু, সোলেমান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহির ইসলাম মিয়াজি, ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইনসহ, উপজেলা বিএনপির ওয়ার্ড পর্যায়ের  অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ৪নং নীলকমল ইউনিয়ন ও ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন  মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ