শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান

দর্পণ ডেস্ক / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল গেইটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। গুজবে কান না দেওয়ার অনুরোধ রইল।”

তিনি আরও বলেন, “সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন, ইনশাআল্লাহ।” পাশাপাশি দেশের বাইরে চিকিৎসার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। ডা. জাহিদ দেশের জনগণের কাছে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ