শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দর্পণ ডেস্ক / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (ফাইল ফটো)

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘সরকারের সদিচ্ছা ও সক্ষমতার কারণে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। খাদ্য ও পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত শক্ত অবস্থানে আছে। এ কারণে করোনা মোকাবিলা সহজ হয়েছে। খাদ্য ও পুষ্টিতে এই শক্তিশালী অবস্থানের পেছনে কৃষি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ 

শুক্রবার (৫ মার্চ) মেহেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মোকাবিলা করেছি, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। করোনা মোকাবিলায় আমরা বিশ্বে সফলতম দেশগুলোর একটি। করোনা মোকাবিলার মতো করোনা ভ্যাকসিন প্রদানেও আমরা সফলতার সাথে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষক লাভবান হয়, জনগণ উপকৃত হয়, দেশ এগিয়ে যায়। সব ধরনের বাধা অতিক্রম করে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি।’

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএডিসি’র চেয়ারম্যান ড. অমিতাভ সরকার। আরও বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও বিএডিসি’র সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান।


এই ক্যাটাগরির আরো সংবাদ