শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

খাদ্যতালিকায় যা থাকলে বাড়বে হিমোগ্লোবিনের মাত্রা

হেলথ ডেস্ক / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

কোন কিছুতে মন বসছে না , ক্লান্ত ক্লান্ত ভাব। অফিস থেকে শুরু করে যেকোন কাজে অনীহা চেপে বসেছে। আর এই সমস্যাকে শুধুই গরমের ক্লান্তি বলে অবহেলা করলে ভুল হবে। এগুলোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে অ্যানিমিয়ার লক্ষণ।

রক্ত সল্পতায় আক্রান্ত ব্যক্তির অনেক সময় চুল ঝরতে পারে। মূলত আয়রনের অভাবে এমনটা হয়। রক্তাল্পতার ফলে অনেক সময় অবসাদ তৈরি হয়। অনেকের হৃদ্স্পন্দনের গতি বেড়ে যায় এই অসুখে। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক মহিলারাই রক্তাল্পতার সমস্যায় ভোগেন।

পুষ্টিবিদদের মতে, খাদ্যাভাসে সামান্য বদল এই রোগের ঝুঁকি এড়ানো সম্ভব।

  • চলুন দেখে নেওয়া যাক রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খাদ্য তালিকায় কি রাখতে হবে-

রক্তে আয়রনের ঘাটতি পূরণে প্রতি দিনের ডায়েটে রাখতে হবে পালংশাক, ব্রকোলি, বিট, পনির, ডিম, আপেল, তরমুজ, বেদানা, কুমড়োর বীজ, আমন্ড, অ্যাপ্রিকট এবং কিসমিস।

পুষ্টিবিদদের মতে, ভিটামিন সি শরীরে আয়রন আনতে সাহায্য করে। শরীরে আয়রনের ঘাটতি মেটাতে ভিটামিন সি আছে এমন খাবারও খাওয়া যেতে পারে। কমলালেবু, স্ট্রবেরি, পেঁপে, ক্যাপসিকাম, ব্রকোলি, আঙুর এবং টোমেটোতে ভিটামিন সি বেশি মাত্রায় থাকে।

ফোলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তে লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে। সবুজ শাকসব্জিতে প্রচুর মাত্রায় ফোলিক অ্যাসিড থাকে।

তবে যাদের এই সমস্যা রয়েছে তাদের কিছু জিনিস এড়িয়ে চলা ভালো। যেমন চা, কফি, বিভিন্ন প্রকার ঠান্ডা পানীয়, ওয়াইন এবং বিয়ার শরীরের আয়রন শুষে নেয়।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন


এই ক্যাটাগরির আরো সংবাদ