শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর নির্দেশ স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশে কেবল টিভির গ্রাহকদের টিভির সঙ্গে সেট টপ বক্স লাগাতে হবে। এই সময়ের মধ্যে তা না লাগালে কেবল টিভি দেখতে সমস্যা হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

গত ৩১ অক্টোবর সচিবালয়ে এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরগুলোর প্রতিনিধিদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ তথ্য জানিয়েছিলেন।

এ পরিপ্রেক্ষিতে ক্যাবল টিভিতে সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ