শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ক্যান্সার আক্রান্ত আনোয়ার’কে বাঁচাতে এগিয়ে আসুন

ফরিদগঞ্জ প্রতিনিধি / ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মো. আনোয়ার হোসেন (৪২) বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। আনোয়ার হোসেন ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র অধিনে অধ্যাপক ডাক্তার এ.কে.এম হামিদুর রহমানের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানিয়েছেন, আনোয়ার হোসেন’র গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব।


তার পরিবার জানিয়েছে, আনোয়ার হোসেনের চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও চিকিৎসা করাতে প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন। অসহায় পরিবারটির পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পূর্বদিক থেকে সীমান্তবর্তী এলাকা রামনগরের বাদশা মিয়ার ছেলে আনোয়ার হোসেন। পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। সিএনজি অটোরিক্সা চালিয়ে ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনের সক্ষম আনোয়ার হোসেন-এর গত কয়েকমাস পূর্বে গলায় পচন্ড ব্যাথা দেখা দেয়। পরবর্তিতে ডাক্তার দেখালে বিভিন্ন পরীক্ষ শেষে তার গলায় ক্যান্সার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তার সাদ্যমত প্রায় তিন লক্ষ টাকা খরচ করে বর্তমানে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নিজে খেটে খাওয়া আনোয়ার হোসেন আগে কখনো মানুষের কাছে হাত পাতেন নি। বর্তমানে নিজে বাঁচার ও পরিবারের কথা বিবেচনা করে সাহায্য প্রার্থনা করছেন তিনি।


আনোয়ার হোসেন স্ত্রী রৌশন বেগম, ছেলে ফজর আলী ও মিলন, আব্দুল করিমসহ বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আনোয়ার হোসেন অত্যন্ত বিনয়ী, ভালো মানুষ। কোনো ধুমপান বা খারাপ কাজের সাথে সম্পৃক্ত নহে।  হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। সে একজন সিএনজি চালক। তার পরিবারে সে নিজেই উপার্জনের সমক্ষম ব্যক্তি। বর্তমানে পরিবারটি সামর্থ্য নাই তার চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
সাহায্য পাঠানোর জন্য: আনোয়ারের ছেলে ফজর আলীর বিকাশ নংÑ ০১৭৮৫৫৩৯৮০৮ ও আনোয়ারের ব্যক্তিগত মোবাইল নং ০১৮৮৪৯৫২৯১৮, স্ত্রী রওশন বেগম: ০১৭২২৮৪৫৯৭২।


এই ক্যাটাগরির আরো সংবাদ