শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ক্যানসারে আক্রান্ত এড.মাহবুবের পাশে ঢাকাস্থ চাঁদপুর আইনজীবী কল্যান সমিতি

মো: কামরুজ্জামান হারুন / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতা এড. মাহবুবুর রহমানের পাশে দাড়িয়েছেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতি। অবস্থার অবনতি হওয়ায় এড. মাহবুবকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আইসিওতে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা ব্যয় মিটানো আর্থিক সংগতি পরিবার এবং দু’সন্তানের নেই। তাই ১০ মে সোমবার সমিতির সদস্য বৃন্দ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগন তাদের পাশে দাঁড়িয়েছে।


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ক্যানসার আক্রান্ত এড. মাহবুবের সহায়তা ফান্ডে আর্থিক সহযেগিতা করেছেন সমিতির সন্মানিত সদস্য বৃন্দ এবং সমিতির সদস্যছাড়াও মহৎপ্রান আইনজীবীরা।শারীরিক অবস্থা বেশী খারাপ হওয়ায় ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতি নেতৃবৃন্দ তৎক্ষনাত সোয়া ২ লক্ষ টাকা প্রদান করেন।


ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যান সমিতির সভাপতি এড. জেসমিন সুলতানা জানান, মানুষ মানুষের জন্য এটাই সবচেয়ে বড় কথা। আর এই কথা চিন্তা করেই আমরা আমাদের সহকর্মী চাঁদপুরের এড. মাহবুবের পাশে সাধ্যমতো সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।


তিনি আরো বলেন, ক্যানসার আক্রান্ত আইনজীবী আমাদের ভাই মাহবুবের ছোট ছোট দুটো সন্তানের কথা চিন্তা করে এড. মাহবুবের চিকিৎসায় সকল শ্রেনী-পেশার মানুষকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি। যোগাযোগ-01819283689


এই ক্যাটাগরির আরো সংবাদ