শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, খাদ্যতালিকায় রাখুন লেটুস পাতা

হেল্থ ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

লেটুস পাতা অতিপরিচিত একটি সবজি। সাধারণত বার্গারের সঙ্গে অথবা সালাদ বানিয়ে এ পাতা খাওয়া হয়। কিন্তু অনেকেই হয়তো আঁশযুক্ত এই সবজিটির বহুমাত্রিক গুনের কথা জানিনা। এই পাতা পুষ্টিগুণে ঠাসা। ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন কে, ফাইবার, ভিটামিন বি৬, ভিটামিন এ, ফলেট ও পটাসিয়াম মেলে লেটুস থেকে। 

জেনে নিন লেটুস পাতার বহুমাত্রিক গুনাবলি-
দীর্ঘ দিন ধরে ঘুমের সমস্যায় রয়েছে যাদের, তাদের জন্য লেটুস পাতা দারুণ কার্যকর হতে পারে। লেটুস পাতায় রয়েছে ‘ল্যাকটোক্যারিয়াম’ নামক একটি উপাদান। যা অনিদ্রা দূর করতে সাহায্য করে। সালাদ অন্যান্য সবজির সঙ্গেও রাখতে পারেন লেটুস পাতা। এ ছাড়াও লেটুস পাতা দিয়ে তৈরি পানীয় ঘুমের আগে পান করলে ঘুম আসবে দ্রুত।

লেটুস পাতা ক্যানসার প্রতিরোধেও কাজে আসে। বিটা ক্যারোটিন ও লুটিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ লেটুস পাতা ক্যানসারের আশঙ্কা হ্রাস করে।

লেটুস পাতায় পানির পরিমাণ অনেকটা বেশি। শরীর আর্দ্র রাখতে এবং পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকলেও খাদ্যতালিকায় লেটুস পাতা রাখতে পারেন। এতে বেশ সুফল পাবেন।

তবে জেনে রাখতে হবে এর ব্যবহার ও তৈরির পন্থা–
এক কাপ পানিতে টুকরো করে কেটে নেওয়া লেটুস পাতা ভাল করে ফুটিয়ে নিতে হবে। এই মিশ্রণটিতে দু’তিনটি লবঙ্গও ফেলে দেওয়া যেতে পারে। ফুটে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর ছেঁকে নিয়ে পান করুন। সপ্তাহে অন্তত তিন দিন এই পানীয়টি পান করলে দূর হবে অনিদ্রার সমস্যা।
সুত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ