শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

কোল্ড স্টোরেজে মেয়াদোত্তীর্ণ খেজুর, জব্দ ১৪ টন

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরের কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ মেট্রিকটন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মজুদ করে রাখা আরও ৫৯১ বস্তা খেজুর দ্রুত বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা ও নারায়ণগঞ্জ কার্যলয়ের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, দেশব্যাপী মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলছে। তার অংশ হিসেবে আজ কাঁচপুরের স্টার কোল্ড স্টোরেজে অভিযান পরিচালিত হয়। এসময় মেসার্স মৌসুমি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মজুদ করে রাখা মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করে তা সিলগালা করে দেয়া হয়। এই খেজুরের আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা।

তিনি জানান, বাজারে খেজুরের সংকট সৃষ্টি করে তারপর এই খেঁজুরের বস্তায় মেয়াদ বাড়িয়ে বাজারজাত করা হয়। এ নিয়ে আইনী ব্যবস্থা নেয়ার পাশাপাশি এ অভিযান চলমান থাকবে বলে জানান সহকারি পরিচালক আব্দুস সালাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ