শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

কোন ধরনের অবৈধ কাজের সাথে চাঁদপুর জেলা প্রশাসন নেই: অঞ্জনা খান মজলিশ

এস কাউসার, চাঁদপুর / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, এ মার্চ মাস আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। ৭ মার্চের ভাষনসহ এ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। যথাযোগ্য মর্যাদায় যেন এ মাসটি আমরা পালন করকে পারি তার জন্যে সম্মিলিতভাবে সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারি জমি কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। এরকম অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যে ক্ষতি করবে তার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোন ধরনের অবৈধ কাজের সাথে চাঁদপুর জেলা প্রশাসন নেই।

তিনি আরো বলেন, শহরে অবৈধভাবে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল করছে এবং এসব যানবাহনে নাবালক শিশুরাও ড্রাইভারের দায়িত্ব নিচ্ছে। এরজন্যে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহন করতে হবে। এছাড়াও দিনের বেলায় পণ্যবাহী যান শহরে প্রবেশ নিষেধ সংক্রান্ত আইন বাস্তবায়নের জন্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা প্রশাসক করোনা পরিস্থিতি সম্পর্কে বলেন, করোনার প্রাদুর্ভাব ইদানিং বেড়ে চলছে। তাই আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হব। মাস্ক ছাড়া কোন বিকল্প নেই। মাস্কই আমাদের সুরক্ষা দিতে পারে। এছাড়াও সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।

জাটকা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক বলেন, এসময়টি জাটকার জন্যে খুবই গুরুত্বপূর্ণ সময়। এ ব্যাপারে আমরা সবরকমের ব্যবস্থা গ্রহণ করেছি। জাটকা অভিযানে মোটামুটি এখন পর্যন্ত আমরা সফল রয়েছি। সবাই আমাদের পাশে থাকলে আমাদের কাজ করতে আরো সুবিধা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নৌ-পুলিশ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট লেঃ আসাদ, জেলা মৎস কর্মকর্তা আসাদুল বাকী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ. হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ,স,ম মাহবুব উল আলম লিপন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাইমচর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা দিপায়ন দাস, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ, মতলব দক্ষিন উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের সহকারি পরিচালক একেএম দিদারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ