আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে চাঁদপুর জেলার সাঃ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল বলেছেন, মৌলবাদী ও রাজনৈতিক প্রতিপক্ষ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার হীন চেষ্টায় লিপ্ত রয়েছে। যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তখনই মৌলবাদী ও রাজনৈতিক প্রতিপক্ষ শক্তি দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করার হীন চেষ্টা শুরু করেছে। কোনো ধর্মপ্রাণ ব্যক্তি কখনই অন্য ধর্মের প্রতি আঘাত করতে পারে না। সব সময় উশৃঙ্খল ও ধর্মান্ধ ব্যক্তিরাই অন্য ধর্মের প্রতি আঘাত করে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের পুজামন্ডপগুলো পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।জুয়েল আরও বলেন, যে সব উশৃঙ্খল ব্যক্তি হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশে স্বাধীন হয়েছে।
এদেশে যে কোনোভাবেই হোক ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা হবে।হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন আপনাদের কোনো ভয় নেই। আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপোনাদের পুজা অনুষ্ঠান মহা দশমীতে পতিমা বিসর্জন পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ শান্ত চাঁদপুর কে অশান্ত হতে দেবেনা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সাংগঠনিক সম্পাদক কাউছার, স্বেচ্ছাসেবক লীগ নেতা কিরন ভুইয়া, নিশান, বিজয়, জাকারিয়া গাজী, খলিল, ইমান গাজী,আনোয়ার,তাপস রায়,রাসেল আহমেদ ।