শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

কোনো সাম্প্রদায়িক হামলা বরদাস্ত করবে না আওয়ামী লীগ: কাদের

নিউজ ডেস্ক / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর যেকোনো ধরনের হামলা বরদাস্ত করবে না আওয়ামী লীগ। শুক্রবার (১৫ অক্টোবর) দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা যখন তাদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছে, তখন এ দেশের চিহ্নিত সাম্প্রদায়িক ও জঙ্গিগোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ, মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই—স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক নীতির ভিত্তিতে। এ ধরনের হামলা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতির হাজার বছরের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে কুঠারাঘাতের শামিল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কোনো ধর্মীয় সম্প্রদায়ের ওপর যেকোনো ধরনের হামলা বরদাস্ত করবে না আওয়ামী লীগ।

শেখ হাসিনার সরকার যেকোনো মূল্যে অসাম্প্রদায়িক নীতির সুরক্ষা দিতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো অবস্থায়ই মুক্তিযুদ্ধের মূলনীতি ভূলুণ্ঠিত হতে দেব না। বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায় ও ধর্মীয় বিশ্বাসী মানুষের। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক ও ধর্মভীরু, তবে সাম্প্রদায়িক ও ধর্মান্ধ নয়।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এসব জায়গায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান কাদের।

বিবৃতিতে ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষক বিএনপি-জামাত অশুভ জোটকে প্রতিরোধ করতে সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ