শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

কোনো শিশুকে যেন ঘাতকের গুলিতে প্রাণ দিতে না হয়: প্রধানমন্ত্রী

রিপোটারের নাম / ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশু আগামীর ভবিষ্যত। আগামীতে যেন কোনো শিশুকে ঘাতকের গুলিতে প্রাণ দিতে না হয়।

শেখ রাসেল দিবস ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শেখ রাসেল শিশুকালেই ছিল মানবিক গুণসম্পন্ন এক শিশু। বাবা মা সকলকে হত্যার পর সবার লাশের উপর দিয়ে খুনিরা শিশু রাসেলকে কেন হত্যা করলো?

রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। এই দিবসের মধ্যে দিয়ে আগামীর শিশুরা আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বলে আশা প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত ২০০১ সালের নির্বাচনের পর যে অগ্নিসন্ত্রাস করেছে সেখানে নারী শিশু কাউকে রেহাই দেয়নি। ১৯ বার আর্মিদের মধ্যে ক্যু করেছে।

শেখ হাসিনা জানান, নোবেল লরিয়েট ফিলোসফার রাসেলের নাম অনুযাযী শেখ রাসেল এর নামকরণ করা হয়েছিল।

শেখ রাসেল দিবসে সারাদেশে শিশুদের ৪ হাজার ল্যাপটপ পৌঁছে দিয়েছে আইসিটি মন্ত্রণালয়। একই সাথে ৫টি ক্যাটাগরিতে ৯ জনকে পদক দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ