শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

কোন আশায় বিএন‌পি‌কে ভোট দে‌বে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের কোনো আশা নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ওদের (বিএনপি) ভোট কে দেবে, এটা জিজ্ঞেস করেন। কোন আশায় বিএনপি বা অন্যদের ভোট দেবে একটু বলেন শুনে রাখি।… মানুষ ভোট দেয় যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকে। তাদের তো কোনো সম্ভাবনা নেই।

নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

সোমবার বিকাল ৪টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে ভিডিও কনফারেন্সে এ সংবাদ সম্মেলন শুরু হয়। গণভবনে প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, দলের নেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত কয়েক মাসে রাজনৈতিক বিষয়ে দেশে কোনো আলোচিত ঘটনা নেই। তবে এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যমকর্মীদের প্রশ্নেও এ বিষয়টিই প্রাধান্য পায়।

এমন এক প্রশ্নে প্রধানমন্ত্রী উল্টো জানতে চান, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে জনগণ কেন ভোট দেবে।

তিনি বলেন, ‘কে আছে এর বাহিরে কাকে দেবে? এর বাহিরে আর কে আছে?

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু না। আকাঙ্ক্ষা থাকলে আমার বাবা যেমন অনেক আগেই মন্ত্রী এমপি হতে পারতেন, আমিও পারতাম। কিন্তু সেটা তো আমি করিনি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, ‘সবশেষ যে নির্বাচন হয়েছে তাতে ভোটাররা ছিলো সতস্ফূর্ত। অনেক চেষ্টা হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। এরপরেও নির্বাচন হয়েছে।’

ভোটের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল বলেই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের আমলের শেষ নির্বাচন প্রসঙ্গও তোলেন। বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলে না। তাহলে সেটাতে বিএনটি কেন ভোট পায়নি। এটা তাদের জিজ্ঞেস করেন।’

তিনি বলেন, ‘এত সুবিধা পেয়ে গালিটাও আওয়ামী লীগের উপরে। তা তো হবেই?’

সরকারে আওয়ামী লীগ ও অন্যদের সময়ের তুলনাও করেন শেখ হাসিনা। বলেন, ‘২১ বছরে (১৯৭৫ থেকে ১৯৯৬ সাল) মানুষ কী পেয়েছে? আর আওয়ামী লীগের সময় মানুষ কী পেয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ