শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

ঢাকা ব্যুরো / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ঢাকার কেরানীগঞ্জের একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো আটজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এ সময় লোকজন ছোটাছুটি করতে থাকেন। পরে ওই দোকানের আগুন পাশের আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো: কাজল বলেন, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দু’টি ইউনিট দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ