শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

২০২০-২০২১ শিক্ষাবর্ষের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের ৭টি কৃষি/কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (২০২১) শনিবার, বেলা সাড়ে ১১টা (১১-৩০টা) থেকে সাড়ে ১২টা (১২-৩০টা) পর্যন্ত এক ঘণ্টাব্যাপী সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে।
বশেমুরকৃবি’র উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মো: মজনু মিয়া বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভর্তি পরীক্ষা সফল করার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসমূহে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়া, সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ