শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

কৃষকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করলেন মাশরাফী

নিজস্ব প্রতিবেদক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে কৃষক ভাইদের সম্মানে শনিবার ইফতার মাহফিলের আয়োজন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কৃষকদের কাজের শেষে বসার জন্য, নিজেদের সুখ-দুঃখ, নিজেদের সুবিধা-অসুবিধা আলোচনা করার জন্য নড়াইল জেলা কৃষক ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছেন।

তেমনি একটি কৃষক ক্লাব হল ৭ নং হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া কৃষক ক্লাব। যেখানে আজ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২০০ জন কৃষক ভাইয়ের সম্মানে এই ইফতার আয়োজিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা, সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলী, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিপু সুলতান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও মেম্বারগণ। তারা সকলেই এই ক্লাবের উপদেষ্টা।

ইফতারে দোয়া পরিচালনা করেন, হাফেজ মহিবুল্লাহ ও কোরআন পাঠ করেন ভান্ডারি পাড়া হাফেজি মাদ্রাসার ক্ষুদে হাফেজগণ। সুব্ধিডাংগা গ্রামের কৃষক মো. রশিদ মৃধা বলেন, আমরা আজ এমপি মাশরাফীর জন্য একটি ক্লাব পেয়েছি। আমরা আমাদের ক্লাবে এসে সময় কাটাই। আজ মাশরাফী আমাদের ক্লাবের কৃষকদের সম্মানে ইফতার আয়োজন করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, কৃষক ভাইদের পাশাপাশি বাস ট্রাক মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ইমাম ও মুয়াজ্জিন, ট্রাফিক ও টহল পুলিশদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করেন মাশরাফী বিন মোর্ত্তজা।


এই ক্যাটাগরির আরো সংবাদ