শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

কুসিক নির্বাচনে মেয়রপ্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। এ উপলক্ষে ২৬ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একজন মেয়রপ্রার্থীসহ ১৩ জন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিন রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী জানান, মনোনয়ন যাচাই বাছাই শেষে কুসিক নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত ওয়ার্ড (মহিলা) কাউন্সিলর পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এদিন মনোনয়ন প্রত্যাহার করেছেন মেয়র পদে ১ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড (মহিলা) কাউন্সিলর পদে ২ জন।

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে। তাছাড়া আগামী ২৯ মে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এসময়, সিটি কর্পোরেশনের ৫ এবং ১০ নং সাধারণ ওয়ার্ডে একজন করে প্রার্থী থাকায় শুক্রবার তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হতে পারে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা শায়েদুন্নবী চৌধুরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ