শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কুষ্টিয়া-টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

কুষ্টিয়া ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া এগারোমাইল এলাকায় এবং সকাল টাঙ্গাইলের আশেকপুরে বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভগবাননগর গ্রামের গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম (৬০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার অটোরিকশাচালক সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার প্রদীপ পাল (৪০)।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টার দিকে স্যালো ইঞ্জিনচালিত নছিমনে গরু নিয়ে আলামপুর পশুহাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারো মাইল নামক স্থানে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন রাস্তার পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে টাঙ্গাইলের আশেকপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, সকালে অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উত্তরবঙ্গগামী দ্রুতগতি একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয়রা চালক ও যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ