শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচন ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লা-৭ আসন, ১৫ টি উপজেলা ও একটি পৌরসভার উপ-নির্বানের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ কক্টোবর এই উপ-নির্বাচন হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ৮৫ তম সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেসে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

এসব উপনির্বাচন সম্পর্কে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ১৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ৭ অক্টোবর।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়। সাবেক এ ডেপুটি স্পিকার পঞ্চমবারের মতো কুমিল্লা-৭ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছিলেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৭ অক্টোবরের মধ্যে এ আসনে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে।

আগামী ৭ অক্টোবর আরও কিছু স্থানীয় সরকারের উপ-নির্বাচন করা হবে বলে জানান ইসি সচিব। এগুলো হলো- উপজেলা পরিষদের নয়টি চেয়ারম্যান, তিনটি ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র পদে একটি, পাঁচটি কাউন্সিলরের শূন্য পদে উপ-নির্বাচন ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলরের শূন্য পদে উপ-নির্বাচন।


এই ক্যাটাগরির আরো সংবাদ