শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

কুমিল্লা সিটি নির্বাচনে আ.লীগের মেয়র প্রার্থী রিফাত

কুমিল্লা প্রতিনিধি / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। এরআগে আজ বিকালে সাড়ে ৪টায় এই সভা শুরু হয়েছিল।

এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান, রমেশচন্দ্র সেন, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্যাহ, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপসহ অনেকেই উপস্থিতি ছিলেন।

দলীয় সূত্র জানায়, কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। পরে মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে আরফানুল হক রিফাতকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ জুন ভোট কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। একই দিনে দেশের ছয়টি পৌরসভা ও ১৩৫ ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কুসিকে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ