শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

কুমিল্লা সিটির কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ইভিএম

কুমিল্লা প্রতিনিধি / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

ভোটের আগের দিন মঙ্গলবার (১৪ জুন) কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম বিতরণ করা হচ্ছে। ট্রাকে করে সকাল থেকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।

সিটি নির্বাচনে ২ লাখের বেশি ভোটার ১০৫ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

ইভিএমের মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত নির্বাচন হবে বলে আশা করছেন নির্বাচন কর্মকর্তারা।

ইভিএম এর মালামালগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছালে বিকেল পাঁচটার মধ্যেই সেগুলো চালু করা হবে। এরপর কোনো সমস্যা হলে নির্বান কমিশনে জানানো হবে বলে জানান কর্মকর্তারা।

এবারের নির্বাচরে ৫ জন মেয়র প্রার্থী লড়াই করলেও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। ২০১৭ সালে আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ভোটে হারিয়ে সাক্কু জয় পান। সেবারও এ জয়ে তরুণ ভোটাদের আধিক্য ছিল। তাই এবারের তরুণ ২২ হাজার নতুন ভোটারকে জয়-পরাজয়ে ফ্যাক্টর মনে করছেন প্রার্থীরা।

৫ জন মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ