শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কুমিল্লা-লাকসাম ডুয়েলগেজের উদ্বোধন শনিবার

কুমিল্লা ব্যুরো / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লা-লাকসাম রেললাইনের ডুয়েলগেজ উদ্বোধন করা হবে শনিবার। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন কুমিল্লায় এসে এর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর রেলপথে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-নোয়াখালী ও চট্টগ্রাম-ময়মনসিংহে যাতায়াতে ২০ মিনিট সময় কমে আসবে। এ কথা নিশ্চিত করেছেন রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি জানান, রেলমন্ত্রী শনিবার সকালে চট্টগ্রাম অবস্থান করবেন। সেখানে তিনি কিছু কাজের উদ্বোধন করবেন। এরপর কুমিল্লার লাকসামে এসে সেখানেও কিছু কাজের উদ্বোধন করবেন। তারপর কুমিল্লায় এসে ডুয়েলগেজ লাইনের উদ্বোধন করবেন তিনি।

সূত্রমতে, ঢাকা-চট্টগ্রাম রেলরুটের ঢাকা থেকে আখাউড়া ও লাকসাম থেকে চট্টগ্রামের ডাবল লাইনের কাজ গত তিন বছর আগে শেষ হয়। আখাউড়া থেকে লাকসামের ডাবললাইনের কাজটি শেষ হলে ঢাকা-চট্টগ্রাম পুরোপুরি ডাবললাইন হয়ে যাবে। সম্প্রতি কুমিল্লা থেকে লাকসামের ডাবললাইনের কাজ শেষ হয়। সঞ্চালন সময় কমিয়ে আনতে তাই দ্রুততার সাথে ডুয়েলগেজ লাইনটি উদ্বোধন করা হচ্ছে।

সূত্র আরও জানায়, আগামী কয়েকবছরের মধ্যে মিটারগেজ ট্রেনের প্রয়োজনীয়তা কমে আসতে পারে। তাই ঢাকা-চট্টগ্রাম রেলরুটে ডুয়েলগেজ করা হচ্ছে, যেখানে মিটারগেজ ও ব্রডগেজ দুটি ট্রেনই চলাচল করতে পারে। তারই একটি অংশের উদ্বোধন হবে কাল।

কুমিল্লা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনের একমুখী শিডিউলের কারণে একই সময়ে অনেকগুলো ট্রেন কুমিল্লা স্টেশনের কাছাকাছি অবস্থান করতো। ডুয়েলগেজ লাইনটি উদ্বোধন হয়ে গেলে এ জটিলতা অনেকাংশে কমে আসবে। কমে যাবে শিডিউল বিপর্যয়ের ঘটনাও।

প্রসঙ্গত, ২০২৩ সালের জুনে ঢাকা-চট্টগ্রাম ডুয়েলগেজের কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা।


এই ক্যাটাগরির আরো সংবাদ