শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

কুমিল্লায় সহিংসতামুক্ত নির্বাচন উপহার দিতে চাই

কুমিল্লা ব্যুরো / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

সহিংসতামুক্ত একটি সুষ্ঠু নির্বাচন নগরবাসীকে উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, আচরণবিধি লংঘন করলে কোন অবস্থাতেই কাউকে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেয়ার হুশিয়ারিও দেন তিনি।

রোববার (৮ মে) দুপুরে নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন।

শাহেদুন্নবী চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আচরণবিধি লংঘনের দায়ে ৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্ভাব্য অনেক প্রার্থীকে নোটিশও দেয়া হয়েছে। বিলবোর্ড এবং পোস্টার অপসারনের নির্দেশ দেয়া হয়েছে।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুনজুরুল আলম ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ