শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

কুমিল্লায় মহাসড়ক ডুবে যানজট, ভোগান্তি

আহমেদ হৃদয় / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লায় বৃষ্টির পানিতে ডুবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ। সেটি দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা। রবিবার ডুবে যাওয়া মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে যানবাহনের গতি কমে যায়। সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক, যাত্রী ও পথচারী।

এক বাসচালক জানান, মহাসড়ক বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় এইস্থান পার হতে ঝামেলায় পড়তে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আলীমুল বলেন, গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় মহাসড়কের এই স্থানে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশ দায়িত্ব পালন করছে। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে।

সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই- রাব্বি বলেন, মহাসড়কের এই স্থানের জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সমস্যা নিরসনে পাইপলাইন বসানোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ