শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় বাস চাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী ও কলেজ ছাত্রীর

কুমিল্লা ব্যুরো / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জে একুশে পরিবহনের একটি বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী এবং একজন কলেজ ছাত্রী রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার বিপুলাসার ইউনিয়নের কাঁচি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা সকলেই ওই ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। তারা হলেন, ওই গ্রামের কুয়েত প্রবাসী হারুনুর রশিদের মেয়ে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মুনা আক্তার (২১), একই গ্রামের আবদুল হাকিমের ছেলে রুহুল আমিন (৬০) এবং রুহুল আমিনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫)।

গুরুতর আহত মিশুক চালক মো. খোকন মিয়াকে (৫০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জাফর আহমেদ বলেন, একুশে পরিবহনের বাসটি হিমাচল পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। বাসটি ছিলো ঢাকাগামী, আর ওই অটোরিকশাটি সাইকচাইল গ্রাম থেকে নাথেরপেটুয়ার দিকে আসছিলো। আমরা নিহতদের মরদেহ উদ্ধার করেছি।

চাপা দেওয়া বাসটিকে হাইওয়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে খিলা এলাকায় আটক করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক।


এই ক্যাটাগরির আরো সংবাদ