শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

কুমিল্লায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা সিআইডিতে

কুমিল্লা ব্যুরো / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

রবিবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম-ইস্ট) মো. জামাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, আমরা কিছুক্ষণ আগে চিঠি পেয়েছি। সোমবার মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করব।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে ওই পূজামণ্ডপে পবিত্র কোরআন পাওয়ার ঘটনার পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক হারুনুর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই মামলাটি দায়ের করেছিলেন। এতোদিন মামলাটি তদন্ত করেছেন ওই থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, ওই পূজামণ্ডপে হনুমানের মূর্তিতে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করা ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হিসেবে পরিচিত হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ এবং ঘটনার দিন ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ