শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা ব্যুরো / ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লার তিতাসে চোর সন্দেহে মাহবুবুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত মাহবুবুর রহমান (২৫) উপজেলার জিয়ারকান্দি গ্রামের শাহ আলম ভূঁইয়ার ছেলে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার গভীর রাতে জিয়ারকান্দি গ্রামের মৃত সোনা মিয়া সরকারের ছেলে আজারুল সরকারের মুদি দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে মাহবুবুর রহমান। ওই দোকানের পাশের বাড়ির তৌফিকুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে ফোনে দোকানি আজারুলকে বিষয়টি জানান।

আজারুলসহ আরও কয়েকজন ছুটে এসে দোকানের দরজা খুলে দেখেন দোকানে থাকা চকির নিচে মাহবুবুর রহমান শুয়ে আছে। বিষয়টি নিয়ে হৈ চৈ শুরু হলে চারদিক থেকে মানুষ এসে মাহবুবুর রহমান গণপিটুনি দেয়। পুলিশের সদস্যরা গুরুতর আহত মাহবুবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।

বুধবার রাতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ