শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় ১৬ জনের মৃত্যু

কুমিল্লা ব্যুরো / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ সময় ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮দশমিক ৩ শতাংশ।

রবিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন ।

মারা গেছেন কুমিল্লা সিটি করপোরেশনের পাঁচজন এবং দেবিদ্বারের বরুড়ার, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জের দুইজন করে রয়েছেন। এদিকে বুড়িচংয়ের, আদর্শ সদরের, দাউদকান্দির একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে আটজন নারী এবং আটজন পুরুষ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৭ আগস্ট বিকেল থেকে ৮ আগস্ট রবিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯১৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১১৯ জন কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়াও আদর্শ সদরের ৮, সদর দক্ষিণের ২৪, বুড়িচংয়ের ৩৮, চান্দিনায় ১৪, চৌদ্দগ্রামের ৩৩, দেবিদ্বারের ৩০, দাউদকান্দির ৬৯, লাকসামের ১৬, লালমাইয়ের নয়, নাঙ্গলকোটের ৪২, বরুড়ার ৪২,মনোহরগঞ্জের ২৩, মেঘনায় ২০, হোমনায় ৪৩, তিতাসে এক, ব্রাহ্মণপাড়ায় ১৯, মুরাদনগরের উপজেলার চারজন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৪জন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৮হাজার ৩৬৫ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ