শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৮০২

কুমিল্লা ব্যুরো / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ২ হাজার ৬১৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৮০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় কুমিল্লায় ৮০২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৯০ জন, আদর্শ সদরের ২৭, সদর দক্ষিণের ২২, বুড়িচংয়ের ৩২ ও ব্রাহ্মণপাড়ার ৩৮ জন রয়েছেন।

এছাড়া চান্দিনার ৩৫ জন, চৌদ্দগ্রামের ৮৬, দেবিদ্বারের ৩২, দাউদকান্দির ২৪, লাকসামের ৫৩, লালমাইয়ের ১১, নাঙ্গলকোটের ৭০,  বরুড়ার ৬২, মনোহরগঞ্জের ২১, মুরাদনগরের ১২, মেঘনার ১৭, তিতাসের ৪০ ও হোমনা উপজেলার ৩০ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ৫০ থেকে ৯৬ বছরের মধ্যে। এর মধ্যে সিটিতে ৪ জন,  মুরাদনগরে ২ জন, দাউদকান্দির ২ জন, চৌদ্দগ্রাম, বুড়িচং, দেবিদ্বার, মনোহরগঞ্জ, বরুড়া, সদর, ব্রাহ্মণপাড়ায় একজন করে মারা গেছে। এর মধ্যে ৭ জন পুরুষ ও ৮ জন নারী।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এখন পর্যন্ত কুমিল্লায় ৩২ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হয়। করোনায় মারা গেছেন ৭৭২ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ