চাঁদপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে জন- সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২অক্টোবর) চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর বড় স্টেশন (মোলহেড) ইলিশ সম্পদ রক্ষা জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন,আমরা যারা এখানে আছি,আমরা সবাই তো জানি,আমরা আমাদের বাড়িতে সব সময় নিরাপদ থাকি। তাহলে ইলিশের বাড়িতে ইলিশও নিরাপদে থাকতে হবে। আপনারাই সিদ্ধান্ত নিন, এই ২২দিন কিভাবে ইলিশ মাছ ক্রয়,বিক্রয় ও সংরক্ষন থেকে বিরত থাকা যায়। আমরা সরকারের আয়োজনকে কয়েকটি ভাগে সাজিয়েছি। আমরা সেগুলো পরিকল্পনা অনুযায়ী করে যাচ্ছি।আমি সব জায়গায় গিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। অনেকেই আমাকে বলেছে যে, তারা মাছ ধরবে না। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা নদীতে এই মূহুর্তে মাছ ধরতে যাবেন না। আপনারা কেউ বলতে পারবেন না আমি আপনাদেরকে অবগত করিনি। সবাইকে আমি অবগত করেছি।
আমরা আড়ৎদার কে বলে দিয়েছি, কোনো ইলিশ সংরক্ষণ করা যাবেনা, কোনো বরফ কল চালু থাকবেনা। এছাড়াও যাত্রী পারাপার ছাড়া কোনো স্পীডবোট ভাড়া দেওয়া যাবেনা। বাজার, রেস্টুরেন্টে, দোকান সহ কোথাও ক্রয় বিক্রয় দেখা গেলে প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইলিশ আমাদের সম্পদ এটি রক্ষার দায়িত্ব আমার এবং আপনার। মা যেভাবে তার সন্তানকে কাছে আগলে রাখে, তাদেরকেও আমাদের সেভাবেই আগলে রাখতে হবে। ডিম ছাড়ার পরেও ইলিশ মাছ এখানেই থাকবে। তাই এই মূহুর্তে ধরা না হলে, আপনারাই পরে বিক্রি করতে পারবেন।

তিনি আরো বলেন, আমি যদি এখানে থাকি, তাহলে প্রত্যেক ইলিশ ব্যাবসায়ীকে ইলিশের দাম কমাতে হবে। প্রত্যেককে খাওয়ার সুযোগ করে দিতে হবে। আমাদের প্রত্যেক উপজেলা মৎস অফিসার আপনাদের নৌকাগুলো দেখতে যাবেন, ইঞ্জিন চালিত নৌকা গুলো বন্ধ করতে হবে। আপনারা এই ২২দিন সকলে সম্মিলিতভাবে ইলিশ সম্পদ রক্ষা করবেন। ইলিশের বাড়িতেই ইলিশ নিরাপদ থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কুমিল্লা সেনা নিবাসের ২১বীর অধিনায়ক লে. কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), চাঁদপুর জেলা নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, মৎস অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক- মোল্লা এমদাদুল্যাহ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাখাওয়াত জামিল সৈকত, বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা- ড. মোঃ আমিরুল ইসলাম, চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম ফজলুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি-শাহাদাত হোসেন শান্ত।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা মৎস অফিসার মাহবুবুর রশিদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-মোঃ আল এমরান খাঁন, মতলব উত্তর উপজেলা নৌ পুলিশের ওসি মোঃ কামরুজ্জামান, ম্যাজিস্ট্রেট-মোঃ জাকারিয়া, চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মোঃ হানিফ। এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ এবং সদর উপজেলার মৎস অফিসারগণ, সদর উপজেলা মডেল থানা পুলিশ কর্মকর্তাগণ, চাঁদপুর জেলা মৎস বনিক সমিতির সদস্যগণ, কোস্টগার্ড কর্মকর্তা, জেলে সদস্যরা, স্কাউট সদস্যসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ এবং অন্যান্য সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মোঃ ফরহাদ হোসেন। পরে অনুষ্ঠান শেষে বড় স্টেশন মোলহেড থেকে নদী পথে একটি র্্যালি বের করে হয়।