শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কালই বন্ধ হচ্ছে লাখ লাখ মোবাইল ফোনের বিভিন্ন সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

আগামীকাল ২৭ সেপ্টেম্বর (সোমবার) থেকে আপডেট না হওয়ায় অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোন বন্ধ হয়ে যাবে। গুগল বলছে, ওই সকল ফোনে জরুরি অ্যাপ যেমন- ইউটিউব, ড্রাইভ ও জিমেইল ব্যবহার করা যাবে না। একই সঙ্গে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করবে না। এতে করে লাখ লাখ ব্যবহারকারী এ সমস্যায় পড়বেন।

অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ এর চেয়ে কম ভার্সনে চলা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এই সমস্যায় পড়বেন। গুগল সার্ভিস ব্যবহার করতে হলে স্মার্টফোনে অন্তত অ্যান্ড্রয়েড ভার্সন ৩.০ থাকতে হবে। তবে পুরনো ভার্সনের ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে তাদের জিমেইল অ্যাকাউন্টে ডুকতে পারবেন।

গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করা যাবে না। ২৭ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড।

এছাড়াও যদি কোন ব্যবহারকারী সেই ফোনে একটি নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা নতুন অ্যাকাউন্ট দিয়ে লগইন করে বা ফ্যাক্টরি রিসেট করে, প্রতিটি ক্ষেত্রেও এই এরর মেসেজ দেখাবে। পাশাপাশি পুরনো ভার্সন ব্যবহারকারীরাও গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার পরেও এই এরর মেসেজ দেখবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ