শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহী যুক্তরাষ্ট্র: হাস

দর্পণ ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। এ বছর ওয়াশিংটন ও ঢাকার মধ্যে বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।

হাস বলেন, ‘কিভাবে আমরা আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারি এবং কিভাবে আমরা কার্যকর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি- তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

বৈঠকে তাদের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক ইস্যু এবং সেগুলো কিভাবে সামনে এগিয়ে নেয়াা যায়- তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, বিগত দুই মাসে দু’দেশের মধ্যে যে সব বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, তারা সেসব ইস্যু নিয়েও আলোচনা করেছেন। এছাড়া তাদের মধ্যে আগামী মাসের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ফোরামের ব্যাপারেও আলোচনা হয়।

বর্তমানে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্য নবম প্রতিরক্ষা সংলাপ হচ্ছে। দু’দেশই পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা সহযোগিতা জোরদারে ইচ্ছুক।

বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিবেশ, দু’দেশের সৈন্যদের যৌথ মহড়া, সশস্ত্র বাহিনী আধুনিকায়ন, জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ), সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনা গুরুত্ব পায়।

৪ এপ্রিল ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি জে ক্লিংকেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। একই মাসে, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম দফা নিরাপত্তা আলোচনা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ