শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কাপাসিয়ায় পালিত হলো ফায়ার সার্ভিস সপ্তাহ

খাদিজা আক্তার, গাজীপুর / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। 
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান পাভেল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাখাওয়াত হোসেন, কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আওসাদ মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম মোল্লা মতিনসহ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তারা।
কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মো. আওসাদ মিয়া জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিত করণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ-দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র। দুর্যোগ মোকাবিলায়  আমরা দৃঢ় প্রতিজ্ঞ ।
দিবসটি উপলক্ষে ৪-৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে এ উপলক্ষে মহড়া ও গণসংযোগ আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাকশিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ