শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

কাজে যোগ দিলেন নতুন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. জসীম উদ্দিন। রবিবার (৮ সেপ্টেম্বর) তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। এদিন সকালে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জসীম উদ্দীন।

তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া টোকিও, দিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন।
গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব পদে ব্যাপকভাবে রদবদল আনা হয়। সে অনুযায়ী পররাষ্ট্র সচিব পদেও রদবদল করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ