শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১ কোটি ২৯ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক / ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

বইটি সম্পর্কে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশকে ইউএসএআইডির মাধ্যমে ৫০০ কোটি ডলারের সহায়তা দেওয়া হয়েছে। গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের শক্তিশালী স্থায়ী অংশীদারত্বে ইউএসএআইডি যে অবদান রেখেছে, বইটি তার অপূর্ব এক প্রতিচ্ছবি।

বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা এরই মধ্যে জেনেছেন, বাংলাদেশ শিগগিরই কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া মডার্নার ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পেতে যাচ্ছে। এটি টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত করোনাভাইরাসের আট কোটি ডোজ টিকার অংশ। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কোভ্যাক্সে প্রতিশ্রুত ৪০০ কোটি ডলারের মধ্যে ২০০ কোটি ডলার দিয়েছে। কোভ্যাক্সে এককভাবে এটি কোনো দেশের সর্বোচ্চ সহযোগিতা।’

করোনা মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘করোনা আমাদের শিখিয়েছে, সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। মহামারি ও জলবায়ু পরিবর্তনের মতো সংকটে একসঙ্গে কাজ করতে হয়। কারণ, এসব কোনো সীমা মানে না। তাই করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ সংকট মোকাবিলার দৃষ্টান্ত।’

ইউএসএআইডির মিশন পরিচালক ডেরিক এস ব্রাউন বলেন, ‘বাংলাদেশ একটি সত্যিকারের সফলতার গল্প, যা জীবন পরিবর্তনকারী ও জীবন রক্ষাকারী সাফল্য অর্জন করেছে, এটি শুধু আমার কথা নয়। আমি আশা করি, ইউএসএআইডি প্রকাশিত এই বই বাংলাদেশ কেন, বিশ্বের কাছে দৃষ্টান্ত; সেটা আলোকচিত্রের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ