শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

করোনা ভ্যাকসিন নিয়েছেন খালেদা জিয়া

দর্পণ ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
ফাইল ফটো

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

সোমবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

তার ব্যক্তিগত চিকিৎসকরা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা বলেছেন, করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া।

বিকেল ৪টার দিকে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসাপাতালে আসেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগে থেকেই হাসপাতালের সামনে অবস্থান নেন নেতা-কর্মীরা। গাড়িতে বসেই ভ্যাকসিন গ্রহণ করেন খালেদা জিয়া।

করোনা পরবর্তী জটিলতায় ৫৩ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছিলেন বেগম খালেদা জিয়া। ১৯ জুন হাসপাতাল ছাড়ার পর থেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নিজ বাসভবন থেকেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ থাকলেও তারে ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছেন খালেদা জিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ