শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

করোনা টিকা পেতে দেশে সাড়ে ৬ কোটি মানুষের নিবন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৬৫ লাখ ৫২ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে ৬ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৩৬৩ জন ও পাসপোর্টের মাধ্যমে ৯ লাখ ৪৯ হাজার ২০১ জন নিবন্ধন করেছেন।

এদিকে, রাজধানীসহ সারাদেশে রবিবার একদিনে আরও ৬ লাখ ১৭ হাজার ২৫২ জন মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা ৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৩০৬ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ