শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

করোনা টিকার আওতায় স্কুল-কলেজের প্রায় ১৪ লাখ শিক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

সারা দেশে গত ১ নভেম্বর শুরু হয় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেক প্রস্তুকৃত করোনার টিকাদান কর্মসূচি। ইতোমধ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন স্কুল-কলেজের ১৩ লাখ ৯৬ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২ লাখ ৭ হাজার ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত টিকা সংক্রান্ত পরিসংখ্যানে ৯ ডিসেম্বর পর্যন্ত এ তথ্য উঠে এসেছে।
এর আগে গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকাদান করা হচ্ছে।

২৭ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জন ও দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন। করোনার টিকা নিতে দেশে নিবন্ধন করেছেন মোট ৭ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ১২৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ১৯৩ জন, পাসপোর্টের মাধ্যমে ১ কোটি ১০ লাখ ৭ হাজার ৭৭ জন এবং জন্ম সনদের মাধ্যমে ২ লাখ ৭১ হাজার ৪৫ জন নিবন্ধন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ