শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

করোনায় মৃত্যু ১২, আক্রান্ত ১১ হাজার ৪৩৪ জন

নিজস্ব প্রতিবেদক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৩৪ জন। এই সময়ে করোনায় মারা গেছেন ১২ জন।

গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে ২ দশমিক ১২ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৮ দশমিক ৪৯ শতাংশ।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ১২ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯২ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৪০ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন। গতকাল ৪১ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১০ হাজার ৮৮৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জন।

অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৯৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ২৯৬ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ। গতকাল এই হার ছিল ২৮ দশমিক ০৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে রাজশাহী ও বরিশাল বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জন। সুস্থতার হার ৯৪ দশমিক ৪৫ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ