শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

করোনায় নেই মৃত্যু, শনাক্ত ২৮ জন

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩০ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। আগের দিন ৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০ জন।

গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৬০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন।

এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জন। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৭ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ