শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

করোনায় গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও শনাক্ত

দর্পণ ডেস্ক / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। এই সময়ে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৮৫ জন।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ৯৮৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৮১০ জনের। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৩৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ৭৫ হাজার ৫২০টি।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৪৫, রাজশাহীতে ১৪, খুলনায় ২৩, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন। নতুন মারা যাওয়া ১৭৮ জনের মধ্যে মধ্যে ১০৮ জন পুরুষ ও নারী ৬৯ জন। মারা যাওয়াদের মধ্যে মোট পুরুষ ১৫ হাজার ৮৪২ জন এবং নারী ৮ হাজার ১৪৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ষাটোর্ধ্ব ১০৭ জন ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪০, ৪১ থেকে ৫০ বছরের ১৩, ৩১ থেকে ৪০ বছরের ১২, ২১ থেকে ৩০ বছরের ৪, ১১ থেকে ২০ বছরের ১ ও ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন।

এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন, ২ আগস্ট ২৪৬ জন, ৩ আগস্ট ২৩৫ জন, ৪ আগস্ট ২৪১ জন, ৯ আগস্ট ২৪৫ জন এবং ১০ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছর ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ