শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

কবি আসাদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী আর নেই। কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত তিনটায় টরেন্টোর আসোয়া লেকরিচ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুস ও হৃদরোগে ভুগছিলেন আসাদ চৌধুরী।

সম্প্রতি এনজিওগ্রাম করে তার হার্টে দুটি ব্লকও সারানো হয়। তবে শেষ পর্যন্ত আর বাঁচানো গেলো না তাকে।

১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়ায় জন্ম নেয়া এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে তার লেখা ব্যঙ্গার্থক কবিতা ব্যাপক জনপ্রিয়। কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, জীবনী, ইতিহাস, অনুবাদ ও সম্পাদন রয়েছে তার।

১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক ছাড়াও অসংখ্য পুরষ্কার অর্জন করেছেন এই কবি।


এই ক্যাটাগরির আরো সংবাদ