শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

কবরের উপর মসজিদ ও বাথরুম নির্মানের অভিযোগ

সুমন আহম্মেদ, মতলব উত্তর / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাধন গ্রামে মসজিদ নির্মাণ ও মসজিদের বাথরুম নির্মানের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে ছোট মরাদন গ্রামের মৃত আবুল হোসেন ও তার ভাই মুকবুল হোসেন ৬ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করে দেয়। কিন্তু ঐ ৬ শতাংশ জমির উপর দাতাদের পূর্ব পুরুষদের কবর থাকায় ঐ স্থানটি খালি রাখার কথা ছিল।

কিন্তু মসজিদ কমিটির বর্তমান লোকজন সেই কথা ভঙ্গ করে সে স্থানে মসজিদের দ্বিতীয় তলার সিড়ি, হুজুরের থাকার রুম ও বাথরুমের হাউজ নির্মান করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, যেখানে মসজিদের ইমাম থাকার কক্ষ তৈরি করা হয়েছে তার নিচে বাথরুমের হাউজ করা হয়েছে, সেখানে ৭ টি কবর ছিল। যখন নির্মাণ কাজ করতে মাটি খোরা হয়েছিল তখন এখানে মৃত মানুষের অনেক হাড় পাওয়া গেছে।

আরেক প্রত্যক্ষদর্শী রহম আলী বেপারী বলেন, খাতেমা ও তার দাদীসহ ৭ জনের কবর ছিল। শ্রমিকরা যখন মাটি খননের কাজ করছিল তখন কবর থেকে সেই লাশের কংকাল পাওয়া গেছে।

এ বিষয়ে জমি ওয়াকফ দাতার ছেলে ইংলেন্ড প্রবাসী মো. আলমগীর হোসেন বলেন, আমার বাবা ও জেঠা মসজিদে নামে জমি দেয়। মসজিদ ঘরটি ছোট ও টিনের ঘর ছিল। কিন্তু যখন শুনতে পেলাম মসজিদটি দালান ও বড় করা হবে তখন মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের কবরের বিষয়টি অবহিত করেছিলাম। কবরের জায়গা টুকু খালি রেখে কাজ করবে বলে আমাকে কথা দিয়েছে। কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করে সেই জায়গাতে বাথরুমের হাউজ নির্মান করেছে, যা ধর্মীয় বিধানমতে নিকৃষ্টতম কাজ।আমি প্রবাস থেকে দেশে এসে দেখি এ অবস্থা। আমি এ জগন্যতম ঘটনার প্রতিকার চাই।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বজলুর রহমান (হক) সাহেবকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে মসজিদের কোষাধ্যক্ষ বলেন, ওয়াকফ জায়গাতেই মসজিদের নির্মান করা হয়েছে। এখানে কবর ছিল কিনা আমাদের জানা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ