শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

কফি মেদ কমায় আর স্মৃতিশক্তি বাড়ায়

হেলথ ডেস্ক / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বিশ্বের জনপ্রিয় পানীয়র তালিকায় কফি অন্যতম। এই পানীয় পানে স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি শরীরের বাড়তি মেদও ঝরে যায়। এ ছাড়াও কফির রয়েছে অনেক উপকারী গুনাগুন।

কিন্তু কফি পানে অনেকের রয়েছে ভুল ধারণা। অনেকেই মনে করেন, নিয়মিত কফি পান করলে ক্ষতি হতে পারে। তবে এই ধারণা ঠিক নয়।
বরং কফি পান করলে পাওয়া যাবে অনেক উপকার। কফি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। আলঝাইমার্স রোগ কমায়। সাহায্য করে শরীরের বাড়তি মেদ ঝরাতেও।

গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন প্রায় ৩ থেকে ১১ শতাংশ পর্যন্ত আমাদের মেটাবলিক রেট বা বিপাকের গতি বাড়ায়। ফলে কফি পানে অতিরিক্ত মেদ কমে অনেকটাই।

টাইপ টু ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা যদি নিয়মিত কফি পান করে তাহলে ২৩ থেকে ৫০ শতাংশের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

অনেকের আবার এ ধারণাও  রয়েছে যে,  কফি খেলে লিভারের রোগ হয়। যদিও গবেষণায় দেখা গেছে, সিরোসিস থেকে লিভারকে রক্ষা করে কফি। কফি মানবদেহে কার্যক্ষমতা বাড়িয়ে দেয় অনেকটাই। নর এপিনেফ্রিন এবং ডোপামিন নিঃসরণ বাড়ায় যা নিউরনের কার্যকারিতা বাড়িয়ে দেয়।

কফি সুনির্দিষ্টভাবে পান করলে পারকিনসন রোগও কমে যায় অনেকটাই। ৩২ থেকে ৬০ শতাংশ হ্রাস পায় এই রোগ। এছাড়া অবসাদ কমাতে কফি পান করলে অনেকটাই উপকার পাওয়া যায় বলে জানিয়েছেন গবেষকরা। নিয়ন্ত্রিত কফি পানে কমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও।


এই ক্যাটাগরির আরো সংবাদ