শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

কনক সারোয়ারের বোন দুই মামলাতেই জামিন পেলেন: হাইকোর্টে

আশেক এলাহী / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়ও তাকে জামিন দিয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন আদেশ দেন।

এদিন দুই মামলায় আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেডআই) খান পান্না এবং এএম জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এসএম মনির।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টের একই বেঞ্চ গত ২৫ জানুয়ারি রাকার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

গত বছরের ৭ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় নুসরাত শাহরিন রাকা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আজ দুই মামলাতেই জামিন পেলেন তিনি।

এর আগে, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। পরে র‌্যাব সদস্যরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বিদেশে অবস্থানকারী একটি চক্র দেশে থাকা ‘এজেন্টদের যোগসাজশে’ ভার্চুয়ালি ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’ চালাচ্ছে, এমন বিষয় র‌্যাবের গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে তৎপরতা বাড়ানো হয়। ভাইকে (ড. কনক সারোয়ারকে) সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা।

এরপরই রাকার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে র‌্যাব।

গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন এবং মাদক মামলায় দুদিনসহ রাকাকে মোট পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারিক আদালত। রিমান্ড শেষে গত ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে।

এ দুই মামলায় গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ নুসরাত শাহরিন রাকার জামিন নামঞ্জুর করেছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ